শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম।
১০ সেপ্টেম্বর তিনি সংস্থাটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন। আইডিআরএ’র সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছর আইডিআরএ চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন ড. এম আসলাম আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৯ সেপ্টেম্বর তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন।
২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব জয়নুল বারী। ২০২৫ সালের ১৪ জুন তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।