শিরোনাম:
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (৮ মার্চ) কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানিটির মোট কর্মীর প্রায় ৭০ শতাংশ নারী। তাদের অংশগ্রহণ ও সম্মান জানাতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছরের প্রতিপাদ্য ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’ বিষয়ক সূচনা বক্তব্য দেন ইভিপি জৈবুনারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমা বিভাগের প্রধান আনোয়ারুল হক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে)। তিনি সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ সৃষ্টি ও নারী ক্ষমতায়নে ডেল্টা লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা পর্বের পাশাপাশি নারী কর্মীদের অংশগ্রহণে বক্তব্য প্রদান, গিফট হ্যাম্পার বিতরণ এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।