শিরোনাম:

ডিভিডেন্ড অনুমোদন পপুলার লাইফের

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৪, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীর পরিচালক হাসান আহমেদ, ইঞ্জিনিয়ার এম এ তাহের, বেগম নূরজাহান আহমেদ, কবির আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী ও মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার ও মোহাম্মদ আতিক আকবর, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির।

এর আগে কোম্পানীর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানীর পরিচালনা পর্ষদ।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৭ টাকা। আগের বছর কোম্পানীর শেয়ারপ্রতি আয় ছিল ৩.৮২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানীর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৮.৯০ টাকা।