শিরোনাম:
০৩ এপ্রিল ২০২৪ বুধবার দিনব্যাপী রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির মাননীয় চেয়ারম্যান মানসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির মাননীয় চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন।
উক্ত সভায় সংগঠন প্রধান সহ সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।