শিরোনাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীমা পরিবার থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন গত ৬ মার্চ সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ উক্ত সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী দ্বাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের নিকট থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীমা পরিবার থেকে ২৭ জন সদস্য নির্বাচিত হন।