শিরোনাম:
০২ এপ্রিল, মঙ্গলবার দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে এক্সিকিউটিভ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি (এ্যাকচুয়ারিয়াল ডিপার্টমেন্ট) মোঃ শাহাদাত হোসেন হাজারী, উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জল হোসাইন মানিক। সভায় সভাপতিত্ব করেন হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান। প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।