শিরোনাম:

জেনিথ লাইফের ইফতার মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মার্চ ২৩, ২০২৪


২২ মার্চ ২০২৪ শুক্রবার রাজধানীর বনশ্রীতে জেনিথ ইসলামী লাইফ  ইনস্যুরেন্স লিমিটেড এর ইফতার মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ  ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ সফিকুর রহমান, জনাব মোঃ ইমরান ও উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) জনাব মোঃ তোফাজ্জেল হোসাইন মানিক। সভার সভাপতিত্ব করেন সিনিয়র জিএম (উঃ) জনাব সুমন মিয়া। সভায় প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।