শিরোনাম:

জেনিথ ইসলামী লাইফ কর্তৃক গ্রুপ ইন্স্যুরেন্স এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর

বিশেষ প্রতিনিধি নভেম্বর ০১, ২০২৫


বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার,৩০ অক্টোবর ২০২৫ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে  গ্রুপ ইন্স্যুরেন্স এর চুক্তির আওতাধীন গ্যানসিও ফুটওয়্যার লিঃ এর সহকারী কর্মকর্তা (স্টোর) মরহুম হৃদয় হোসেন এর মৃত্যুদাবীর ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গ্যানসিও ফুটওয়্যার লিঃ এর এক্সিকিউটিভ (কমার্শিয়াল) জনাব সরকার বন্ধন কুমার দ্বীপ ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এসভিপি ও ইনচার্জ (ব্যাংকাস্যুরেন্স, অবলিখনও কাস্টমার সার্ভিস)  জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এসভিপি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।