শিরোনাম:

জেনিথ ইসলামী লাইফের সাড়ে ১১ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর 

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মার্চ ২৬, ২০২৪


জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পলিসি গ্রাহক জাকির আল মাসুদের মৃত্যুদাবির ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
২৫ মার্চ প্রতিষ্ঠানটির কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারে বীমা পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী জোসনা বেগমের নিকট এই চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান।
কোম্পানীর এএমডি ও অফিস ইনচার্জ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর সিনিয়র ডিএমডি আব্দুল কাদের, ডিএমডি প্রফেসর আবুল কাশেম ও হাবিবুর রহমান, এএমডি আমিনুল হক ভূইঁয়া, জিএম মো: আবদুল কাদের, সুলতানা বেগম, ও আকতারুজ্জামান।