শিরোনাম:

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী পদে এস এম নুরুজ্জামানের পুনর্নিয়োগ অনুমোদন

বিশেষ প্রতিবেদক জুন ২১, ২০২৫


বিশেষ প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে এসএম নুরুজ্জামানের পুনর্নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
মঙ্গলবার (১৭ জুন) কতৃপক্ষের পরিচালক (উপসচিব) মো: নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য এই পুনর্নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে।
অর্থাৎ ২০২৮ সালের ১৬ জুন পর্যন্ত তিনি বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে দুই মেয়াদের জন্য কোম্পানিটির মুখ্য র্নির্বাহী কর্মকর্তা পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এসএম নুরুজ্জামান।
মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র জয়েন্ট সেক্রেটারি এবং বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করছেন এসএম নুরুজ্জামান।