শিরোনাম:

জেনিথ ইসলামী লাইফের বর্ষবরণ ও বিশেষ উন্নয়ন সভা

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক জানুয়ারী ০৬, ২০২৫


সংবাদ বিজ্ঞপ্তি: সফলতার বছর ২০২৫ জেনিথ ইসলামী লাইফ ঘরে ঘরে এই স্লোগান সামনে রেখে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বিশেষ ব্যবসা উন্নয়ন সভা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সংগঠন প্রধানদের সমন্বয়ে রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে এই সভা আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো: ছায়েদুর রহমান।
সভার সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান।
এসময়ে অন্যান্যদের মধ্যে সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।