শিরোনাম:

বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের সিইও শুভেচ্ছা জানান

জেনিথ ইসলামী লাইফের পক্ষ থেকে আইডিআরএ সদস্য বিশ্বজিৎকে ফুলেল শুভেচ্ছা 

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক ফেব্রুয়ারী ১১, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে সদ্য নিযুক্ত বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ১১ ফেব্রুয়ারী বিশ্বজিৎ ভট্টাচার্যকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী অতিরিক্ত সচিব (অবসরোত্তর ছুটি ভোগরত) বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, এনডিসিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ  দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৩১ জানুয়ারী বিশ্বজিত উক্ত পদে যোগদান করেন।