শিরোনাম:

জেনিথ ইসলামী লাইফের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মার্চ ২৫, ২০২৪


জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ কোম্পানীর প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্য এবিএম মাছুম বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন কোম্পানীর সকল সংগঠন প্রধান এবং কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান সহ সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা/কর্মচারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম।