শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর জামালপুর এরিয়ার উদ্যোগে ১কোটি ৫৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করা হয়েছে।
১৪ জুন জামালপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত দাবী পরিশোধ, ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় এ দাবী পরিশোধ করা হয়।
জামালপুর এরিয়া প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সহকারী ব্যাবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সরিষাবাড়ি জোনের জেনারেল ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান, জামালপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আফরোজা খাতুন, মাদারগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবদুল জলিল, ইসলামপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবদুর রহমান ৷ এতে জামালপুর এরিয়ার ৫শত বীমা কর্মী অংশ নেন।
সভায় প্রধান অতিথি গ্রাহকদের মাঝে ১ কোটি ৫৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন ন্যাশনাল লাইফ যথা সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে এবং প্রয়োজনে মানুষের বাড়ি গিয়ে দাবীর চেক পৌঁছে দেয়। এজন্য মানুষ ন্যাশনাল লাইফে বীমা করতে আগ্রহী।