শিরোনাম:
প্রধান প্রতিবেদক: জাতীয় বীমা দিবসে ৪ কোম্পানীকে পুরস্কৃত করেছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ মার্চ বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানীগুলোর প্রতিনিধির কাছে সম্মাননা স্মারক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানীগুলো হলো যথাক্রমে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন উক্ত কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানীর পরিচালক আদিবা রহমান, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং রিলায়েন্স ইনস্যুরেন্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন।
বিগত বছরগুলোর ন্যায় এবারো ১ মার্চ আয়োজন করা হয় ৫ম জাতীয় বীমা দিবসের অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র সভাপতিত্বে বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপকক্ষের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে বীমা কোম্পানী সমূহের মুখ্য নির্বাহীসহ বিপুল সংখ্যক বীমা কর্মী, বীমা প্রেমী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।