শিরোনাম:
বীমা খাতের কোম্পানী জনতা ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন ২০২১ এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ জুলাই ২০২১ অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানী সূত্রে এই তথ্য জানা গেছে। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাব বছরের প্রথম ৬ মাসে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর ইপিএস হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ৭০ পয়সা ছিল। দুই প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৬ পয়সা, যা গত বছর ১ টাকা ৪৭ পয়সা ছিল।