শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী জনতা ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানী নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে জনতা ইনস্যুরেন্স ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।