শিরোনাম:

চার্টার্ড লাইফের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালের করপোরেট চুক্তি

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক জুলাই ০২, ২০২৪


চার্টার্ড লাইফ  ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর হয়।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক, এফএলএমআই এবং পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মি জ মিন উ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ডিভিশনাল ম্যানেজার পাসিনি পাতানাসিরি এবং চার্টার্ড লাইফের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো: মনজুর আহাম্মদ ও ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি এসএম সাঈদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহকগণ পায়াথাই পাহোলিওথিন হাসপাতাল, থাইল্যান্ড থেকে বিশেষ ছাড় সুবিধা ভোগ করবে।