শিরোনাম:
প্রেস রিলিজ: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ডেল্টার হেড অফিসে গত ৩ জানুয়ারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো: শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো: বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মো: শামসুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ এবং গ্রীন ডেল্টা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওয়াফী শফিক মিনহাজ খান প্রমুখ।
জনগণের আর্থিক ঝুঁকি নিরসন, সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার যাত্রায় ব্যাংকাস্যুরেন্স একটি নতুন যুগের সূচনা করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, উভয় প্রতিষ্ঠানই এমন আশা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত নির্বাহীবৃন্দ।