শিরোনাম:
বীমা দাবী বাবদ ৫ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৭৪৭ টাকা পরিশোধ করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। ২৭ জুলাই ২০২১ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এই বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়। ২০২০ সালের ২৭ জুন শ্রমিকদের দাঙ্গা ও ধর্মঘটে এভারগ্রীন ফ্যাক্টরী লিঃ এর কারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সম্পদের ক্ষতির মূল্যায়ন এবং গ্রাহকের সম্পত্তির ক্ষতি পর্যালোচনা করে বীমা দাবী পরিশোধের এই সিদ্ধান্ত নেয় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। বীমা দাবী নিষ্পত্তি অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ব্রাঞ্চেস এন্ড ডিস্ট্রিবিউশন কবির আহমেদ চৌধুরী এবং ফাইনান্সিয়াল কন্ট্রোলার সৈয়দ অলিউল আহবাব এভারগ্রীন ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডাইরেক্টর দেওয়ান জাকির হোসেনের কাছে উক্ত চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ডিজিটাল বিজনেস এন্ড ব্রান্ড কমিউনিকেশন মোঃ মনিরুজ্জামান খান এবং এভারগ্রীন ফ্যাক্টরীর ফাইনান্সিয়াল কন্ট্রোলার মোঃ হাবিবুল হাসান ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি