শিরোনাম:

গ্রাহকদের জন্য জেনিথ লাইফের পলিসি বোনাস ঘোষণা

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মে ১২, ২০২৪


ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে। কোম্পানীর ২০২৩ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী প্রতি হাজারে ৪০ টাকা পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার ফলে বীমা পলিসির মেয়াদ পূর্তিতে বা মৃত্যুদাবির ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা মূল বীমা অংকের ওপর সর্বোচ্চ ৪০ টাকা হারে বোনাস পাবেন জেনিথ ইসলামী লাইফের গ্রাহকরা।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, গ্রাহকসেবাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।