শিরোনাম:

গোল্ড মেডেল পেলেন ন্যাশনাল লাইফের নাসিরনগর জোন প্রধান দুলাল চন্দ্র 

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২২


ব্যবসায়ীক সাফল্যের স্বীকৃতি স্বরূপ গোল্ড মেডেল পেলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার নাসিরনগর জোনের চীফ জোনাল ম্যানেজার দুলাল চন্দ্র সূত্রধর। গত ৩ অক্টোবর কক্সবাজারের হোটেল লং বিচে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন চীফ জোনাল ম্যানেজার দুলাল চন্দ্রকে গোল্ড মেডেল পরিয়ে দেন। ২০২১ সালের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার নাসিরনগর জোনের চীফ জোনাল ম্যানেজার দুলাল চন্দ্র সূত্রধর এই মেডেল অর্জন করেন।  

দুলাল চন্দ্র সূত্রধর ২০২১ সালে ২০০% ব্যবসা অর্জন কতে সক্ষম হয় এবং জোন প্রধানদের মধ্যে ৩য় স্থান লাভ করে। ঐ বছর দুলাল চন্দ্র ১ম বর্ষ প্রিমিয়াম অর্জন করে ২ কোটি ৭২ লক্ষ টাকা এবং নবায়ন প্রিমিয়াম অর্জন করে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। 

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ  আলম এম পি, গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদস্য মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার ও পরিচালক মোঃ শাহ আলম। অনুষ্ঠানে কোম্পানীর সাবেক পরিচালক বিলকিস নাহার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী প্রতি বছর সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন করে থাকে। এবারের সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৮ হাজার সফল বীমা কর্মী অংশগ্রহণ করে। সম্মেলনে কোম্পানীটি গ্রাহকদের মাঝে ৫১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করে।