শিরোনাম:

গার্ডিয়ান লাইফ ও নিটল ইনস্যুরেন্সের নতুন যাত্রা

সংবাদ বিজ্ঞপ্তি: নভেম্বর ০৩, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ  ইনস্যুরেন্স লিমিটেড ও নিটল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এই চুক্তি সাক্ষরের মাধ্যমে নিটল  ইনস্যুরেন্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের বীমা সলিউশনের সুযোগ পাবে।
নিটল  ইনস্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ  ইনস্যুরেন্সের এই উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জীবন বীমা এবং সাধারণ বীমার বিকল্পের পাশাপাশি সমন্বিত বীমা সুবিধা দিতে সাহায্য করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং নিটল  ইনস্যুরেন্সের পক্ষ থেকে ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ এইচআর ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উল আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) ।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।