শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর জনবীমা কুষ্টিয়া এরিয়ার উদ্যোগে ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ২৯ আগস্ট কুষ্টিয়া শহরের সেতু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর জনবীমা উন্নয়ন প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম। সভায় সভাপতিত্ব করেন এরিয়া প্রধান মোঃ নজরুল ইসলাম। এতে জনবীমা কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মহেশপুর জোনের প্রায় ২ শত উন্নয়ন কর্মী অংশ নেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর জোনের এএআই বাবলু রহমান, ঝিনাইদহ জোনের এআরআই মোঃ মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জোনের এআরআই মোঃ ফারুক আহমেদ ও মেহেরপুর জোনের এআরআই মোঃ মনজুর এলাহী। প্রধান অতিথির বক্তব্যে জনবীমা প্রধান বলেন, বীমা মানুষকে সঞ্চয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাভলম্বী করে তোলে। বীমার প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
.jpg)
ন্যাশনাল লাইফ যথাসময়ে বীমা দাবী পরিশোধ করে বিধায় করোনার মধ্যেও ন্যাশনাল লাইফের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অতীতের চেয়ে বেশী অর্জিত হচ্ছে। তিনি গ্রাহকদের যথাযথ বীমা সেবা প্রদানের জন্য কর্মীদের প্রতি আহবান জানান ও বীমা পলিসি বিপণনে নানা দিক নির্দেশনা প্রদান করেন। পরে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
