শিরোনাম:

কাজী মনিরুজ্জামান সোনালী লাইফের নতুন চেয়ারম্যান 

সংবাদ বিজ্ঞপ্তি জানুয়ারী ২০, ২০২৪


ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: কাজী মনিরুজ্জামান সোনালী লাইফ ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির নিরপেক্ষ পরিচালক। গত--  অনুষ্ঠিত বীমা কোম্পানীর পরিচালনা পর্ষদের জরুরী সভায় তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।
সোনালী লাইফের বিরুদ্ধে  উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির  অভিযোগ তদন্ত করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। উক্ত তদন্ত নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে বর্তমান চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস পদত্যাগ করেন বলে জানা যায়। তৎপ্রেক্ষিতে বোর্ড সভার সিদ্ধান্তে কোম্পানীর নিরপেক্ষ পরিচালক কাজী মনিরুজ্জামানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।