শিরোনাম:

ওয়ান ব্যাংকের সাথে বিজিআইসি’র ব্যাংকান্স্যুরেন্স চুক্তি

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক আগস্ট ০৬, ২০২৪


বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি পিএলসি. এবং ওয়ান ব্যাংক পিএলসি. এর মধ্যে করপোরেট এজেন্ট (ব্যাংকান্স্যুরেন্স) চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি