শিরোনাম:

এশিয়া ইনস্যুরেন্সের আয় বেড়েছে

নিজস্ব রিপোর্ট আগস্ট ১৮, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইনস্যুরেন্স লিমিটেডের আয় বেড়েছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ১৭ আগস্ট ২০২১ অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন হয়।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানীর ইপিএস হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৩ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক ৬ মাসে জানুয়ারি-জুন ২০২১ কোম্পানীর ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩ পয়সা।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানীর ইপিএস হয়েছিল ৭৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানীর ইপিএস ৭৪ পয়সা দাঁড়ায়।