শিরোনাম:

এমপি নির্বাচিত হওয়ায় জেনিথ লাইফের চেয়ারম্যানকে বোর্ডের শুভেচ্ছা

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মার্চ ২৫, ২০২৪


ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: জেনিথ ইসলামী লাইফ  ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহসহ পরিচালকরা।
২৪ মার্চ কোম্পানীর প্রধান কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর  মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান, কোম্পানী সেক্রেটারি আবদুর রহমান ও সিএফও ফারুক আহমেদ প্রমুখ।