শিরোনাম:
এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব পেয়েছেন সাবেক বীমা অধিদপ্তরের ডেপুটি কন্ট্রোলার মিজানুর রহমান। বুধবার (২৯ মে) বীমা কোম্পানীটির বোর্ড সভায় তাকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
মিজানুর রহমান ২০২৪ সালের ১ জানুয়ারি এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের কনসালটেন্ট হিসেবে যোগদান করেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৪ সালে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে বিমা অধিদপ্তরে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করেন মিজানুর রহমান। পরবর্তীতে উপ- বীমা নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পান। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
মিজানুর রহমান ২০১৩ সালে শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক পদে যোগদান করেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২ ফ্রেব্রুয়ারি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিকম অনার্স এবং এমকম ডিগ্রি লাভ করেন মিজানুর রহমান। পরবর্তীতে তিনি বীমা বিষয়ের ওপর এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি দেশ-বিদেশে বীমা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।