শিরোনাম:

এনআরবি ইসলামিক লাইফের পরিচালক পদে বহাল থাকছেন বিএম ইউসুফ আলী: চেম্বার জজ আদালতের নির্দেশনা

বিশেষ প্রতিবেদক জুন ০১, ২০২৫


বিশেষ প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে বি এম ইউসুফ আলীর পরিচালক পদ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৯ এপ্রিল ২০২৫ তারিখে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের ইস্যু করা গত ৯ এপ্রিলের চিঠির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

একইসঙ্গে বি এম ইউসুফ আলী ও অপর তিন পরিচালককে বীমা কোম্পানিটিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।