শিরোনাম:

এক্সিলেন্ট সিরামিক গ্রুপ ও ন্যাশনাল লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

এক্সিলেন্ট সিরামিক গ্রুপ ও ন্যাশনাল লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

বিশেষ প্রতিবেদক ফেব্রুয়ারী ১৬, ২০২৬


বিশেষ প্রতিবেদক: কর্মীদের বীমা সুরক্ষা দিতে এক্সিলেন্ট সিরামিক গ্রুপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সাথে গ্রুপ ও স্বাস্থ্য সুরক্ষা বীমা চুক্তি করেছে। ১৫ ফেব্রুয়ারী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন ও এক্সিলেন্ট সিরামিক গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর ইমরান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ।   
চুক্তি স্বাক্ষর শেষে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও এক্সিলেন্ট সিরামিক গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম। অনুষ্ঠানে এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান, ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গোষ্ঠী বীমা বিভাগের প্রধান কাজী মোহাম্মদ মহসীন এবং এক্সিলেন্ট সিরামিক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অফ ডাইরেক্টর আব্দুল হাকিম সুমন, এক্সিকিউটিভ ডাইরেক্টর ইমরান আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ চুক্তির ফলে এক্সিলেন্ট সিরামিক গ্রুপের নতুন সংযোজন প্রিমিয়াম টাইলস ও স্যানিটারী ওয়ার ব্র্যান্ড মিলানো সিরামিকের সকল সদস্য গ্রুপ জীবন বীমা ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।