শিরোনাম:
বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমীতে ব্যাংকাস্যুরেন্স এর উপর মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান-উজ-জামান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এসএম নুরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমী মোঃ জাহিদ হোসেন। কর্মশালায় অংশ নেন মিডল্যান্ড ব্যাংকের ৫২ জন কর্মকর্তা, মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান রাশেদ আক্তার, জেনিথ ইসলামী লাইফের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান শাহাদাত হোসেন ও ইন্স্যুরেন্স একাডেমির ফ্যাকাল্টিগণ।