শিরোনাম:
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে সদ্য নিযুক্ত বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ। ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর নেতৃত্বে ৭ ফেব্রুয়ারী কর্তৃপক্ষের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা সামছুল আলম, সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা ও এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শাহ জামাল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৩ জানুয়ারী অতিরিক্ত সচিব (অবসরোত্তর ছুটি ভোগরত) বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসিকে কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৩১ জানুয়ারী বিশ্বজিত উক্ত পদে যোগদান করেন।