শিরোনাম:

বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্ক এসএমএস সার্ভিস বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়

ইদরা ও টেলিটকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব রিপোর্ট জানুয়ারী ১৪, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: বীমা সম্পর্কে জনসচেতনতা/প্রচার প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে বাল্ক এসএমএস সার্ভিস প্রদানের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইদরা) চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী'র সভাপতিত্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং টেলিটকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. নাজনীন কাউসার চৌধুরী এবং টেলিটকের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন অতিরিক্ত মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে ইদরা ও টেলিটকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।