শিরোনাম:

আয় বেড়েছে দেশ জেনারেল ইনস্যুরেন্সের

নিজস্ব রিপোর্ট অক্টোবর ২৫, ২০২১


নিজস্ব রিপোর্টঃ শেয়ারবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানী দেশ জেনারেল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক ও ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। সোমবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশ জেনারেল ইনস্যুরেন্সের ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর ২০২১) সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৮৩ টাকা।  সে হিসাবে ইপিএস ০.১৬ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানীর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২১) সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল  ০.২৭ টাকা।  সে হিসাবে কোম্পানীর ইপিএস অপরিবর্তিত রয়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানীর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে  ১২.১৪ টাকায়।