শিরোনাম:

আলফাডাঙ্গায় জেনিথ লাইফের মৃত্যু দাবীর চেক হস্তান্তর

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মে ০৯, ২০২৪


অদ্য বৃহস্পতিবার (০৯ মে ২০২৪) ফরিদপুরের আলফাডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহক মরহুম সাহিদুর রহমানের মৃত্যুদাবীর ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তার স্ত্রী ও নমিনী পারুল বেগম এর নিকট হস্তান্তর করেন প্রধান অতিথি ও কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ দেলোয়ার হোসেন, ৪নং চাপুলিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কালাম আজাদ, সিনিয়র ডিএমডি মোঃ জাহাঙ্গীর আলম, জিএম (উঃ) সাফিকুর রহমান, এজিএম মিতা বেগম। সভার সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জান্নাত আরা জেবা। সভায় প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বীমা গ্রাহক মাত্র ৩৯ হাজার টাকা প্রিমিয়াম জমা করে মৃত্যুবরণ করেন।