শিরোনাম:

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেন্ট্রাল ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৬, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী সেন্ট্রাল ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ জানুয়ারী-জুন ২০২১ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৫ পয়সা।

একই সময়ে কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৬ টাকা ৩২পয়সা।