শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ১৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রান্তিকে কোম্পানীর ইপিএস হয়েছে ১ দশমিক ০৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক জানুয়ারি-জুন ২০২১ কোম্পানীর ইপিএস হয়েছে ২ টাকা ০৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানীর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।