শিরোনাম:

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পাইওনিয়ার ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৪, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানী সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল-জুন ২০২১ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৯৯ পয়সা।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে  জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪ টাকা ০২ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৪৪ পয়সা, যা গত বছর ৩ টাকা ৪ পয়সা ছিল।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩২ পয়সা।