শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর ৫৬ শেয়ার প্রতি আয় হয়েছে পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় ছিল ৪৫ পয়সা ছিল।অন্যদিকে হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর শেয়ার প্রতি আয় ছিল ৮৫ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় ছিল ৮৩ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৯ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮২ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানীর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৩৭ পয়সা।
এছাড়া বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারী-মার্চ ২০২১ কোম্পানী শেয়ার প্রতি আয় করেছে ৪৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানীর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৬ টাকা।