শিরোনাম:

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৭, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী ইস্টল্যান্ড ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৩ পয়সা।

আর অর্ধ-বার্ষিকীতে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৩ পয়সা।

একই সময়ে কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ২২ পয়সা।