শিরোনাম:

আরটিভি বীমা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, শ্রেষ্ঠ সিইও মোঃ কাজিম উদ্দিন

ইনস্যুরেন্স নিউজ বাংলা মার্চ ২৪, ২০২২


নিজস্ব রিপোর্টঃ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী শ্রেষ্ঠ লাইফ ইনস্যুরেন্স কোম্পানী হিসেবে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছে। একই সাথে কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন ‘শ্রেষ্ঠ সিইও অ্যাওয়ার্ড’ লাভ করে।

গত ১৭ মার্চ হোটেল লা ম্যারিডিয়ানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক  ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে উক্ত অ্যাওয়ার্ড তুলে দেন।

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন থেকে শ্রেষ্ঠ সিইও হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সিইও মোঃ কাজিম উদ্দিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেইঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম মোশাররফ হোসেন এফসিএ।

বাংলাদেশে বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষে প্রথমবারের মতো আরটিভি বীমা অ্যাওয়ার্ড প্রদানের এ উদ্যোগ গ্রহণ করে। করোনা মহামারীর মধ্যে সিইও মোঃ কাজিম উদ্দিনের দক্ষ ও গতিশীল নেতৃত্বে ন্যাশনাল লাইফ ২০২১ সালে বাংলাদেশের বীমা শিল্পে সর্বোচ্চ প্রিমিয়াম ১৩৮২ কোটি টাকা অর্জন, ৮৭২ কোটি টাকা দাবী পরিশোধ ও লাইফ ফান্ড বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে আরটিভি ন্যাশনাল লাইফকে উক্ত দুটি অ্যাওয়ার্ডে ভূষিত করে।