শিরোনাম:

আইডিআরএ'র নবনিযুক্ত চেয়ারম্যান এম আসলাম আলমকে পপুলার লাইফের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর ১৬, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে ১১ সেপ্টেম্বর ফুলেল শুভেচ্ছা জানান পুঁজিবাজারে তালকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড।

উক্ত শুভেচ্ছা অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)'র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের লাইফ নন লাইফ এর সদস্যবৃন্দ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। 
উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে আয়োজিত লাইফ বীমার চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের লাইফ বীমা খাতের নানান বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে এ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে নানান প্রস্তাব ও পরামর্শ উঠে আসে মতবিনিময় সভায়।