শিরোনাম:
মঞ্চে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর এক চেকে ৯৯ লক্ষ ৯৯ হাজার ৬৯১ টাকার দাবী পরিশোধ করা হয়েছে। গতকাল বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় বীমা মেলার উদ্বোধনী দিনে মঞ্চে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এ চেক হস্তান্তর করেন।
চেক গ্রহণ করেন ব্যাংক এশিয়ার বরিশাল শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদ হাসান খান। এ সময় আইডিআরের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, সদস্য মইনুল ইসলাম, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
উল্লেখ্য মেলার উদ্বোধনী মঞ্চে দাবীর চেক পরিশোধের ক্ষেত্রে এটিই ছিল সর্বোচ্চ।